বাঁকুড়ায় এক্তেশ্বরের ঘাটে এক যুবকের মৃতদেহ উদ্ধার - The News Lion

বাঁকুড়ায় এক্তেশ্বরের ঘাটে এক যুবকের মৃতদেহ উদ্ধার




দি নিউজ লায়ন ;  সাত সকালেই বাঁকুড়া শহর লাগোয়া দ্বারকেশ্বর নদের এক্তেশ্বর ঘাট থেকে স্থানীয় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃত যুবকের নাম রাজীব দেওঘরিয়া (২৫)। বাড়ি স্থানীয় এক্তেশ্বর এলাকায়।  আজ সকালে দ্বারকেশ্বরের ঘাটে ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ। মৃতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। 


স্বাভাবিক ভাবেই মৃতের পরিবারের লোকজনের সন্দেহ ওই যুবককে খুন করা হয়েছে। ঘটনার খবর পেতেই এলাকায় পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ। জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছায়। পরে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।


 ময়না তদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত ওই যুবককে খুন করা হয়েছে নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো ঘটনা সে সম্পর্কে মুখ খুলতে চায়নি পুলিশ। বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার  বিবেক বর্মা বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু বলা সম্ভব নয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.